কুলাউড়ায় পাকশী রেস্টুরেন্টে অগ্নিকান্ড; প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

কুলাউড়ায় পাকশী রেস্টুরেন্টে অগ্নিকান্ড
কুলাউড়ায় পাকশী রেস্টুরেন্টে অগ্নিকান্ড
তারেক হাসানঃ কুলাউড়া পৌর শহরের স্টেশন রোডের পাকশী রেস্টুরেন্টে আগুন লেগে প্রায় ৫লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা। গতকাল ১১মে সোমবার রাত ৮টার দিকে ব্যবসা প্রতিষ্টানটিতে জেনারেটরের সর্ট সার্কিট থেকে আগুন লাগে। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে রেস্টুরেন্টের ভেতরের গুদামের বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ৫লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবী করেছে ক্ষতিগ্রস্থরা। কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, জেনারেটরের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আনুমানিক ২লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল ও সাধারণ সম্পাদক জাফর আহমদ গিলমান। 
কুলাউড়ায় পাকশী রেস্টুরেন্টে অগ্নিকান্ড
 কুলাউড়ায় পাকশী রেস্টুরেন্টে অগ্নিকান্ড
 কুলাউড়ায় পাকশী রেস্টুরেন্টে অগ্নিকান্ড

Post a Comment

Previous Post Next Post