 |
| আবারো ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ-নেপাল-ভারত |
নিউজ ডেস্ক : আজ বাংলাদেশ-নেপাল-ভারতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার ভূমিকম্প অনুভূত হয়। মঙ্গলবার দুপুর ১টা ১০ মিনিটে বাংলাদশে ভূমিকম্পন অনুভূত হয়। বেশ কিছুক্ষণ ধরে চলা ভূকম্পে বিভিন্ন ভবন কেঁপে ওঠে। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় সবাই ভবনের বাইরে বেরিয়ে আসেন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৮২ কিলোমিটার পূর্বে। উৎপত্তিস্থলে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৪ এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। বাংলাদেশে নজিরবিহীনভাবে পরপর কয়েকদিন বেশ কয়েক দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এদের বেশির ভাগের উৎস ছিল নেপাল ও ভারত। নেপালে গত ২৫ এপ্রিল ৭.৮ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ৮,০০০ লোক নিহত এবং ১৭,০০০ লোক আহত হয়েছেন। ওই ভূমিকম্পে ভারত, বাংলাদেশ এবং তিব্বতেও শতাধিক লোক নিহত হয়েছেন। বিধ্বস্ত নেপালে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। মঙ্গলবার দুপুরে এ ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূমিকম্প জরিপ সংস্থা ইউএসজিএসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। এর প্রভাবে ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির কয়েকটি রাজ্যে ভূকম্পন অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। সূত্র : রয়টার্স