 |
| ভূমিকম্পে বন্ধ ভারতের মেট্রো |
আন্তর্জাতিক ডেস্ক : আবারো শহরজুড়ে ভূমিকম্প। এর জেরে আপাতত বন্ধ করে রাখা হয়েছে কলকাতার মেট্রো পরিষেবা। মঙ্গলবার দুপুর ১২টা ৩৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় ভারতে। সে কারণেই মেট্রো চলাচল বন্ধ করা হয়েছে। যাত্রীদের স্টেশনে নামিয়ে মেট্রো স্টেশন জনশূন্য করে দেয়া হয়। ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়তেই হুড়োহুড়ি পড়ে যায় মেট্রো স্টেশনগুলোতে। সবাই ছুটে পাতাল থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে চলে আসে। মেট্রো চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি বিভিন্ন জায়গাতে কাজ করছে না টেলিফোন নেটওয়ার্কও। এদিন গোটা উত্তর-পূর্ব ভারতজুড়েই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৭.৪৷ আবারো ভূমিকম্পের কেন্দ্রস্থল নেপাল বলে জানা গেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলো ছাড়াও দিল্লি, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খন্ডেও ভূমিকম্প অনুভূত হয়েছে।