![]() |
| আল-আইন প্রবাসীদের উদ্যোগে কামরুল ইসলাম কে সংবর্ধনা |
নিউজ ডেস্কঃ কুলাউড়ার মাটি ও মানুষের প্রিয় নেতা, কুলাউড়া উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আসম কামরুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আল-আইনে অবস্থানরত কুলাউড়ার প্রবাসীরা। গত ১২ মে মঙ্গলবার আল- আইনের ফুড ওয়াল্ড সেন্টারে সংবর্ধনা অনুষ্ঠানে ভাটেরা ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুল আহাদ নানু মিয়ার সভাপতিত্বে ও বিশিষ্ট সংগঠক সামাদ সাহা ও আতাউর রহমান আতার যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি আসম কামরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুবাই আওয়ামীলীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম, সহ-সভাপতি মাসুক আহমদ, সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, সাবেক ছাত্রনেতা ও তরুন সংগঠক নাজমুল ইসলাম, জনতা ব্যাংকের ম্যানেজার হাবিবুর রহমান। স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান লেবু, আঃ সামাদ, মোহাম্মদ মুহিম, কাদির সাহা, রহমত আলী, খাসা উদ্দিন, লোকমান হুসেন, সুলতান আহমদ, মোহাম্মদ মইন উদ্দিন, আঃ গনি সহ প্রায় দুই শতাধিক প্রবাসী।
