দক্ষিণ সুরমায় বজ্রপাতে শিশুসহ দুই জনের মৃত্যু

দক্ষিণ সুরমায় বজ্রপাতে শিশুসহ দুই জনের মৃত্যু
দক্ষিণ সুরমায় বজ্রপাতে শিশুসহ দুই জনের মৃত্যু
নিউজ ডেস্কঃ সিলেটের দক্ষিণ সুরমায় বজ্রপাতে এক শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন- দাউদপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আলী হোসেন (২৪) ও তার খামারের কর্মচারী শিশু রাজু আহমদ (১০)। শিশুটির গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। সে এক সপ্তাহ আগে মানিকপুর গ্রামে আসে হাঁসের খামারে কাজ করার জন্য। স্থানীয়রা জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের পূর্ব পাশের হাওরে আলী হোসেন ও তার কর্মচারী হাঁস চরাতে যায়। এ সময় বজ্রপাতে তাদের প্রাণহানি ঘটে। মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ জানায়, লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post