![]() |
ভাইবার ও হোয়াসঅ্যাপের বিকল্প ogO
|
অনলাইন ডেস্কঃ এবার দেশীয় অ্যাপ চমক নিয়ে আসছে। তাদের চমকে দেশব্যাপি আইটি সাফল্যের সুনাম ছড়াচ্ছে দেশ বিদেশে। ভাইবার ও হোয়াটসঅ্যাপের মতো সুবিধা নিয়ে আসছে দেশীয় অ্যাপ ওগো। বাংলা নববর্ষ উপলক্ষে উন্মুক্ত করা হয়েছে ভয়েস কলিং অ্যাপটি। চাইলে এখনই ব্যবহার করে পরীক্ষা করা যেতে পারে। শুরু করা যাবে বিকল্প অ্যাপ হিসেবে। অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান ইন্টারক্লাউড জানিয়েছেন, এতে ফ্রি কল, গ্রুপ চ্যাট, ফ্রি চ্যাট এবং টাইপ ইন বাংলা নামের ৪টি ফিচার থাকবে। প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রামের ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহার করতে পারবেন। এর প্রচারে ইতিমধ্যে ইন্টারক্লাউড একটি ক্যাম্পেইন শুরু করেছে। ক্যাম্পেইনে ঢাকার ১০টি এবং চট্টগ্রামের ৪টি স্থানে বুথ বসানো হয়েছে। এতে প্রথম দিকে রেজিস্ট্রেশনকারীদের র্যাফেল ড্রয়ের মাধ্যমে আইফোন উপহার দেওয়া হবে বলেও জানিয়েছেন ইন্টারক্লাউড। আপাতত ৪টি ফিচার নিয়ে অ্যাপটি উন্মুক্ত করা হলেও খুব শিগগিরই এতে ফাইল শেয়ারিং, ছবি, স্টিকার, ভিডিও, ভয়েস রেকর্ড পাঠানোর মতো সেবা যোগ করা হবে। ভবিষ্যতে আরও সুযোগ দেয়া হতে পারে বলেও জানাগেছে। ‘ওগো’ এর পণ্য ব্যবস্থাপক তানিম গফুর জানান, দেশের গ্রাহকদের কথা মাথায় রেখে অ্যাপটি তৈরি করা হয়েছে। এটি ডাউনলোড করা থাকলে স্মার্টফোন ব্যবহারকারীরা সবচেয়ে বেশি সুবিধা পাবেন ভয়েস কলে। বিশেষ যত্ন নিয়ে এর ভয়েস কলিং ফিচার তৈরি করা হয়েছে। তিনি বলেন, এতে ইনবিল্ট বাংলা কিবোর্ডও দেওয়া আছে। এছাড়া ব্যবহারকারীরা ব্যক্তিগত ম্যাসেজিংয়ের পাশাপাশি গ্রুপ চ্যাটেরও সুবিধা পাবেন এতে।এটি ব্যবহারে কি পরিমাণ ডাটা খরচ হবে জানতে চাইলে তিনি বলেন, অন্যান্য অ্যাপগুলোতে যে পরিমাণ খরচ হয়, এতে তাই হবে।
নিচের ঠিকানায় গিয়ে অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্মের অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। সোমবার দেশের শীর্ষ বাংলা পত্রিকায় এ নিয়ে বিজ্ঞাপনও দিয়েছে প্রতিষ্ঠানটি থেকে।
