“আগামী কয়েক ঘণ্টার মধ্যে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে তৈরি” - মার্ক জুকারবার্গ

মার্ক জুকারবার্গ
মার্ক জুকারবার্গ
অনলাইন ডেস্কঃ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক ইউজারদের নানা প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার মার্ক জুকারবার্গ। বুধবার নিজের প্রোফাইলে এক স্টেটাসে তিনি লেখেন, “আগামী কয়েক ঘণ্টার মধ্যে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে তৈরি” ফেসবুকের এই উদ্যোগের পোশাকি নাম ‘কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার ইউথ মার্ক’। এর আগে বিভিন্ন দেশ ঘুরে কমিউনিটি হলে এই ‘কিউ অ্যান্ড এ’ অনুষ্ঠিত হয়েছে। এবার মার্ক চান, আরও বড় প্ল্যাটফর্মে ইউজারদের প্রতিক্রিয়া শুনতে। তাই বেছে নিয়েছেন ফেসবুককেই। যে কেউ তার প্রোফাইল বা এই সোশ্যাল সাইটটি সংক্রান্ত যে কোনো প্রশ্ন করতে পারেন মার্ককে।

Post a Comment

Previous Post Next Post