![]() |
| ভিডিও কলিং হোয়াটসঅ্যাপে যোগ হচ্ছে |
অনলাইন ডেস্কঃ হোয়াটসঅ্যাপ স্মার্টফোনের জন্য জনপ্রিয় একটি ম্যাসেঞ্জার। একের পর এক চমক নিয়ে আসছে অ্যাপটি। এতদিন শুধু এই ম্যাসেঞ্জারের মাধ্যমে ছবি আদান-প্রদান, অডিও মিডিয়া বার্তা আদান-প্রদান করা যেত। ব্যাবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে এবার ভিডিও কলিং যোগ হচ্ছে হোয়াটঅ্যাপসে। ‘দ্য রেম’ পত্রিকার রিপোর্ট অনুযায়ী, একটি ট্রায়াল ভার্সানও বানিয়ে ফেলেছে হোয়াটসঅ্যাপ। সেটি কেবলমাত্র সংস্থার কর্মীরাই ব্যবহার করছেন। চলতি বছরের মে মাসেই এই আপডেট গ্রাহকদের কাছে আসবে বলে জানাগেছে। স্কাইপের মতই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপকে। উল্লেখ্য, ২০০৯ সালে ইয়াহুর সাবেক কর্মী ব্রায়ান অ্যাক্টন ও জান কউম মিলে হোয়াটসঅ্যাপ তৈরি করেন। বর্তমানে এ প্রতিষ্ঠানটিতে ৫৫ জন কর্মী রয়েছেন। সম্প্রতি হোয়াটসঅ্যাপ কেনার সময় ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ জানান, প্রতিদিন ১০ লাখ মানুষ হোয়াটসঅ্যাপ ডাউনলোড করছেন এবং এই অ্যাপটির ৪৫ কোটি ব্যবহারকারী রয়েছেন।
