টসে জিতে ব্যাটিংয়ের নামছে পাকিস্তানের

আমিন জাহানঃ অল্প কিছুক্ষনের মধ্যে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ। ইতোমধ্যে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। গত ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া সাকিব আল হাসানের পরিবর্তে এ ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জয় নিয়ে ১-০তে এগিয়ে আছে টাইগাররা। আজকের ম্যাচে জয় পেলে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ম্যাচটিও উপভোগ করতে স্টেডিয়াম এলাকায় ক্রিকেটপ্রেমীদের ব্যাপক সমাগম ঘটেছে।

Post a Comment

Previous Post Next Post