কুলাউড়ায় নব হাতছানি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

কুলাউড়ায় নব হাতছানি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন
কুলাউড়ায় নব হাতছানি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন
নিউজ ডেস্কঃ কুলাউড়ায় সামাজিক সংগঠন জাগ্রত কুলাউড়া ক্লাবের ২য় প্রকাশনা ও ইউসুফ আহমদ ইমনের সম্পাদনায় ১৪২২ বাংলা নববর্ষ উপলক্ষে নব হাতছানি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন গত বৃহস্পতিবার (১৫ এপ্রিল) কুলাউড়া স্বাধীনতা স্মৃতি সৌধ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি আব্দুল করিম বাচ্চুর সভাপতিত্বে ও সাংবাদিক এইচ.ডি রুবেল এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হাসান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, ব্রা‏হ্মণবাজার ইউপি চেয়ারম্যান রফিক আহমদ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, পৌর কাউন্সিলর কায়ছার আরিফ, দৈনিক সকালের খবর কুলাউড়া প্রতিনিধি সাইদুল হাসান সিপন, সংলাপের সমন্বয়কারী মইনুল ইসলাম সবুজ, জাতীয় যুবজোট কুলাউড়া পৌর শাখার আহবায়ক মোঃ নিয়ামত খান, দৈনিক নতুন দিন প্রতিনিধি সুমন আহমদ ও সংলাপের রিপোর্টার সাব্বির হোসেন চৌধুরী। পরে অতিথিরা ম্যাগাজিন নব হাতছানির মোড়ক উন্মোচন করেন। এসময় উপস্থিত ছিলেন- সহ-সভাপতি আশরাফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সৈয়দ নাইম আহমদ, পাঠাগার বিষয়ক সম্পাদক আবির শান জুনেদ, সাহিত্য সম্পাদক নাজমুল হোসেন, যুব সম্পাদক ওমর ফারুক, নিজাম উদ্দিন, ফয়ছল ইসলাম মধু প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post