![]() |
| বাড়তি ওজন কমানোর কয়েকটি সহজ টিপস |
শরীরের বাড়তি ওজন আমারা কেউ চাই না। সবাই চাই বাড়তি মেদহীন সুঠাম দেহ এবং সুন্দর স্বাস্থ্য। আমরা শরীরের বাড়তি মেদের সমস্যায় যারা ভুগছি, এবার তাদের জন্য রইল সহজ কয়েকটি টিপসঃ
- জুস, কোল্ড ড্রিংকস নয়, প্রচুর পানি পান করুন। পানি শরীরের ভেতরটা সতেজ রাখে।
- বাইরের খাবার না খেয়ে বাসার খাবারে অভ্যস্ত হোন। এতে আপনার খাদ্যে প্রয়োজন অনুযায়ী চর্বি, চিনি এবং লবণ পাবেন।
- প্রচুর সালাদ খাবেন, সালাদের সাথে ভিনেগার মিশিয়ে নেবেন।
- ফল ও সবজি বেশি খান তাতে আপনা আপনি চর্বি ও শকর্রা যুক্ত খাবার কম খাওয়া হবে।
- আপনি যদি চান, ওজন কমানোর জন্য জিমেও যেতে পারেন।
- ছোট প্লেটে খাবার খান। এতে বেশি খাওয়ার সম্ভাবনা কমে যাবে।
- বাড়তি চর্বি পোড়ানোর জন্য প্রতিদিন কিছু পরিশ্রম করতে হবে।
- উৎসবে বিশেষ খাবার খাওয়ার সময়, আপনার ওজন কমাতে হবে, এটা মাথায় রাখুন।
- নিয়মিত হাঁটুন কিংবা ব্যায়াম করুন। এগুলো শরীরের মেদ ঝড়াতে সাহায্য করে।
- আমিষ (প্রোটিন) সমৃদ্ধ খাবার যেমন-মাছ, ডাল ইত্যাদি প্রচুর পরিমাণে খান। প্রটিন শরীরের মেটাবলিজম বাড়ায় ও চর্বি পোড়ায়।
