![]() |
| আসিফের বৈশাখী শুভেচ্ছা |
ফেইছবুকের ভেরিফাইড পেইজে আসিফ আকবর এই ছবিটি সহ নিম্নোক্ত স্ট্যাটাসের মাধ্যমে বৈশাখী শুভেচ্ছা জানান - দুইভাই রণ ও রুদ্র ক্লাস সিক্স থেকেই খুলনায় হোষ্টেল জীবনে। তাঁদের ক্যাডেট জীবনের শৃঙ্খলার সবচেয়ে বড় দিক হচ্ছে জাতীয় পতাকা দেখা মাত্রই স্যালুট দেয়া । দেশকে সবাই ভালবাসে, কেউ এলোপাথারি, কেউ নিজের সুবিধামত,কেউ বা আসলেই দেশপ্রেমিক। ছেলেদের জিজ্ঞেস করেছিলাম বিদেশে পড়াশোনা করতে চায় কিনা। মনে মনে চাচ্ছিলাম যেনো বিদেশে পড়তে না যায়।দুজনের কেউ আসলেই চায়না। ওদের মাথা কিংবা চেতনার কোন অংশেই বিদেশে গিয়ে পড়ার জন্য দেশ ছাড়ার চিন্তা নেই। রণ’র শুরু থেকেই লক্ষ্য বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেয়ার, যদি সূযোগ পায়। নিজেকে সেভাবেই তৈরী করছে। রুদ্র’র লক্ষ্য যত দ্রুত সম্ভব প্রতিষ্ঠা পাওয়া এবং পড়াশোনা চালিয়ে যাওয়া। আমিই সম্ভবতঃ পৃথিবীর একমাত্র বাবা,এই জীবনে তাদের রেজাল্টের খবর নিতে চাইনি। আরও বলেছি- পড়াশোনা করে পৃথিবীতে কেউ কিছু করতে পারেনি। আগে মানুষ হও, সব রাস্তা খোলা আছে, নিজের টা খুঁজে পাবেই। বাংলা নববর্ষ ১৪২২, সবাইকে শুভেচ্ছা, ভালবাসা, অভিনন্দন।
