 |
| কুলাউড়ায় বর্নাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন |
নিউজ ডেস্কঃ ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ এই স্লোগানকে সামনে রেখে কুলাউড়ায় বর্নাঢ্য আয়োজনে পালিত হচ্ছে পহেলা বৈশাখ। দিবসটি পালন উপলক্ষ্যে পহেলা বৈশাখের সূর্য উদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। হাতি-ঘোড়া নিয়ে অনুষ্ঠিত এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন সংসদ সদস্য আব্দুল মতিন, উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হাসান। উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি কুলাউড়া ডাকবাংলো শিরিষতলায় গিয়ে শেষ হয়। এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে শিরিষতলায় তিনদিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। এছাড়া বর্ষবরণ উপলক্ষে কুলাউড়া লালসূর্য খেলাঘর আসর, উদীচি শিল্পী গোষ্ঠি সকালে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বর্ষবরণ উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে।