নিউজ ডেস্কঃ নানা আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারে ১৪ এপ্রিল পহেলা বৈশাখ পালিত হয়েছে। সকাল ৮টায় জেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ বরণ করে নেয়ার জন্য শহরে এক শোভাযাত্রা বের করা হয়। এ শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ শোভাযাত্রায় নেতৃত্বদেন সমজাকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী ও জেলা প্রশাসক মো: কামরুল হাসান। এসময় শোভাযাত্রায় বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
