![]() |
| ঠিকানা পাঠকফোরাম রাউৎগাঁও শাখার পহেলা বৈশাখ উদযাপন |
নিউজ ডেস্কঃ জনপ্রিয় সাপ্তাহিক মানবঠিকানার পাঠক সংগঠন ঠিকানা পাঠক ফোরাম রাউৎগাঁও শাখার আয়োজনে দিনব্যাপী বৈশাখী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ১৪ এপ্রিল রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরীবাজার খেলার মাঠে সারাদিন ব্যাপী বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। খেলাধুলার মধ্য উল্লেখযোগ্য ছিল কাবাডি, ফুটবল, লং জাম, হাইজাম, মোরগের লড়াই, মেয়েদের রশিলাফ, সাধারন কুইজ প্রতিযোগিতা ইত্যাদি। দিনব্যাপী খেলাধুলা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ঠিকানা পাঠকফোরাম রাউৎগাঁও শাখার সভাপতি রুজেল আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দেলওয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউৎগাঁও ইউপি সদস্য নোমান আহমদ, সেলিম আহমদ, মানবঠিকানার স্টাফ রিপোর্টার মোঃ তাজুল ইসলাম, ঠিকানা পাঠকফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মাহফুজ শাকিল, মানবঠিকানার স্টাফ রিপোর্টার সৈয়দ আশফাক তানভীর, পৃথিমপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ময়নুল ইসলাম পংকি, চৌধুরীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সাধারন সম্পাদক লিটন হোসাইন, ঠিকানা পাঠক ফোরাম রাউৎগাঁও শাখার সাবেক সভাপতি সৈয়দ আছাদুজ্জামান, সাধারন সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, সীমান্তের ডাকের পৃথিমপাশা প্রতিনিধি রাজু আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন ঠিকানা পাঠক ফোরাম রাউৎগাঁও শাখার সাংগঠনিক সম্পাদক রমিজ খান, সদস্য সুরমান আহমদ, রুমান আহমদ, পারভেছ আহমদ প্রমুখ। অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মধ্য উপস্থিত সকল অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।
