মনু নদী থেকে ১৯ ঘন্টা পর বৃদ্ধা নারীর মৃতদেহ উদ্ধার

মনু নদী থেকে ১৯ ঘন্টা পর বৃদ্ধা নারীর মৃতদেহ উদ্ধার
মনু নদী থেকে ১৯ ঘন্টা পর বৃদ্ধা নারীর মৃতদেহ উদ্ধার
নিউজ ডেস্কঃ নিখোঁজের ১৯ ঘন্টা পর মৌলভীবাজার শহরের পাশ দিয়ে ভয়ে যাওয়া মনুনদী থেকে ছায়া রানী নাগ(৬৫) নামে এক বৃদ্ধা নারীর মৃতদেহ উদ্ধার করেছে সিলেট থেকে আগত ফায়ার ব্রিগেড সার্ভিসের ডুবুরি দল। ১৫ এপ্রিল বুধবার দুপুর ১ টায় শহরের গুজারাই এলাকা মনুনদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ছায়া রাণী নাগ শহরের ফরেষ্ট অফিস রোডের মৃত প্রাণেশ নাগের স্ত্রী। ছায়া রানী নাগের ছেলে প্রদিব নাগ জানান, মঙ্গলবার বিকেল ৬ টার দিকে তার মা মনুনদীতে গোসল করতে গেলে আর বাড়ী ফিরেনি। পরে মৌলভীবাজার ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা রাতে মনুনদীতে খুজাখোজি করে না পেয়ে সকালে সিলেট থেকে ডুবরি দল এসে ১৯ ঘন্টা পর বুধবার দুপুরে মনুনদী থেকে তার মার মৃতদেহ উদ্ধার করে। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুস ছালেক বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Post a Comment

Previous Post Next Post