 |
| রাজধানীর পূর্ব হাজীপাড়ায় ভবন ধসে ৭ জনের প্রাণহানি |
নিউজ ডেস্কঃ রাজধানীর রামপুরার পূর্ব হাজীপাড়ার বৌবাজার এলাকায় একটি টিনসেড বাড়ি দেবে গেছে। এ ঘটনায় ৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বুধবার পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ওসি এনায়েত উল্লাহ। জানা যায়, রামপুরার পূর্ব হাজীপাড়ার বৌজাবার এলাকায় একটি টিনসেড বাড়ি হঠাৎ করে পানির নিচে দেবে যায়। এ ঘটনায় বাড়ির ভিতরে বেশ কয়েকজন আটকা পড়েছে। দেবে যাওয়া বাড়ির মালিকের নাম মনির চৌধূরী। রামপুরা থানার ওসি মাহবুবুর রহমান জানান, এখন পর্যন্ত ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া বাড়ির নিচে আটকা পড়াদের উদ্ধার করার অভিযান অব্যাহত রয়েছে।