বরমচাল ফুলেরতল বাজারে অগ্নিকান্ডে ১২টি দোকান ভস্মিভূত; ৪জন দগ্ধ, প্রায় ৩ কোটি ক্ষয়ক্ষতি

বরমচাল ফুলেরতল বাজারে অগ্নিকান্ডে ১২টি দোকান ভস্মিভূত
বরমচাল ফুলেরতল বাজারে অগ্নিকান্ডে ১২টি দোকান ভস্মিভূত
রাহাত হাসনাতঃ কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ফুলেরতল বাজারে ২টি মার্কেটের ১২ টি ব্যবসা প্রতিষ্টানে আগুন লেগে প্রায় ০৩ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা। ১৫ এপ্রিল বুধবার সকাল ৮ সময় উপজেলার বরমচাল ইউনিয়নের ফুলেরতল বাজারে আব্দুল মনাফ সামা মিয়ার মাকের্টে ১০টি ও নজরুল ইসলামের মাকেটে ২টিসহ মোট ১২টি বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্টান আগুন লাগে। এসময় আগুন নেভাতে গিয়ে ৪জন দগ্ধ হয়েছেন । আহতদের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অগ্নিকান্ডের সময় লাকি স্টোরের কর্মচারী শ্যামলদেব (২৫) দোকানের ভেতর ঘুমন্ত থাকায় দগ্ধ হয়েছেন। আগুন নিভাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ফয়সল খান (৪৫), সেলিম আহমদ(২৬) ও রাজুদেব(২৫)। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়। বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইছহাক আহমদ চৌধুরী ইমরান জানান, সকালে বাজারে হঠাৎ আগুন লেগে চারপাশে ছড়িয়ে পড়ে। এসময় আগুন নেভাতে গিয়ে আহত হন ৪ দোকান মালিক। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে ১ ঘন্টা চেষ্টা চারিয়ে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে ওই বাজারের আব্দুল মনাফ ম্যানশন ও নজরুল মিয়া মার্কেটের ১২টি পাকা দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ভুসিমালের, ফানিচার, স্বর্নের, হোটেল ও স্টেশনারী সহ ১২টি ব্যবসা প্রতিষ্টান ছাড়াও সাথে ছোট একটি বাসা আগুন লেগে পুড়ে যায় । এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয় ক্ষতি হতে পারে । কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি। তবে এখানে একটি হোটেলের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কিভাবে আগুন লেগেছে ও কত টাকার ক্ষয় ক্ষতি হয়েছে তাহা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
বরমচাল ফুলেরতল বাজারে অগ্নিকান্ডে ১২টি দোকান ভস্মিভূত
 বরমচাল ফুলেরতল বাজারে অগ্নিকান্ডে ১২টি দোকান ভস্মিভূত
 বরমচাল ফুলেরতল বাজারে অগ্নিকান্ডে ১২টি দোকান ভস্মিভূত

Post a Comment

Previous Post Next Post