অনলাইন ডেস্কঃ একসময় তিনি ছিলেন শতকোটি রুপির মালিক। ছিলেন ভারতের অন্যতম আলোচিত ও সফল উদ্যোক্তা। কিন্তু সেখান থেকে হয়ে গেলেন ভিলেন। কোটিপতি ওই উদ্যোক্তা রামলিঙ্গা রাজুর প্রতিদিনকার আয় এখন মাত্র ৫০ রুপি! টানছেন জেলের ঘানি। সত্যম ক¤িপউটার্সের প্রতিষ্ঠাতা এ উদ্যোক্তা ২০০৯ সালে কোটি কোাটি রুপির আর্থিক প্রতারণার স্বীকারোক্তি দেন। এ খবর দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। প্রায় কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে এখন কারাগারে রয়েছেন রাজু। কারাগারে হাড়ভাঙ্গা খাটুনি খেটে দৈনন্দিন আয় করছেন মাত্র ৫০ রুপি। এমনকি এ অর্থের পুরোটা তিনি ব্যয়ও করতে পারছেন না! কেননা, কারাবিধি মোতাবেক আয়কৃত অর্থের অর্ধেক নিজের জন্য ব্যয় করতে পারবেন একজন কয়েদি। অর্থাত প্রতিদিন ২৫ রুপি খরচ করার অনুমতি রয়েছে তার। এ অর্থ দিয়ে তিনি সাবান, টুথপেস্ট, বিস্কুট, পানির বোতল সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য কারাগারের ক্যান্টিন থেকে কিনতে পারবেন তিনি। বাকী অর্থ তার অ্যাকাউন্টে চলে যাবে। তার শাস্তির মেয়াদ শেষ হলে ওই অর্থ উত্তোলন করতে পারবেন তিনি। জেলে তিনি ‘দক্ষ’ বন্দীর মর্যাদা পাচ্ছেন। এক কারা কর্মকর্তা জানান, আমরা তার জন্য উপযুক্ত জায়গা খুঁজছি। এখন পর্যন্ত তিনটি বিকল্প পেয়েছি। একটি হলো লাইব্রেরি সহকারী হিসেবে কাজ করা। আরেকটি হলো অশিক্ষিত বন্দীদের শিক্ষা দেয়া। অপরটি হলো, বন্দীদের ক¤িপউটারে প্রশিক্ষণ দেয়া।
