এবার টার্গেট হোয়াইট ওয়াশ- মাশরাফি

এবার টার্গেট হোয়াইট ওয়াশ- মাশরাফি
এবার টার্গেট হোয়াইট ওয়াশ- মাশরাফি
স্পোর্টস ডেস্কঃ সিরিজ জয়ের পর এবার বাংলাদেশের লক্ষ্য পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা। খেলা শেষে এভাবেই নিজেদের পরবর্তী প্রত্যাশার কথা জানান অধিনায়ক মাশরাফি। সেই সঙ্গে দুর্দান্ত খেলার জন্য দলের সবাইকে ধন্যবাদও জানান ম্যাশ। আর তামিমের অসাধারণ সেঞ্চুরির প্রশংসা করেন মাশরাফি। অন্যদিকে, টানা দুই সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ সেরা তামিম দর্শকদের উদ্দেশ্যে বললেন, বাজে সময়ে তাকে নিয়ে সমালোচনা করলে আপত্তি নেই। তবে তামিম অনুরোধ করেছেন তার পরিবারকে নিয়ে যেন কটূক্তি না করা হয়। মাশরাফি বিন মুর্তজা বলেন, 'আমরা ইনশাল্লাহ শেষ ম্যাচটাও একইভাবে খেলার চেষ্টা করবো। আর যেহেতু সিরিজ জিতেই গেছি তাই পরবর্তী লক্ষ্য অবশ্যই এখন হোয়াইট ওয়াশ। আমরা যদি এই দুই ম্যাচের মত পারফেক্ট ক্রিকেট খেলতে পারি তাহলে এটাও সম্ভব।' ম্যান অব দ্য ম্যাচ তামিম ইকবাল বলেন, 'আমি খারাপ খেললে সবাই খারাপ বলবে এটাই স্বাভাবিক। আমি এটা মেনেও নিয়েছি। কিন্তু কোন কিছু নিয়েই ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ করা উচিত না। আমার জন্য আমার পরিবারকে কেন হেয় করা হবে? আমি খারাপ খেললে সমালোচনা শুনতে প্রস্তুত আছি, কিন্তু এগুলোর সাথে আমার পরিবারকে না জড়ানোর অনুরোধ জানাচ্ছি।'

Post a Comment

Previous Post Next Post