`অ্যাংরি বার্ড`; তাহসান-তিশা

`অ্যাংরি বার্ড`; তাহসান-তিশা
`অ্যাংরি বার্ড`; তাহসান-তিশা
বিনোদন ডেস্কঃ ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা তাহসান এবং তিশা আবারো নতুন একটি নাটকে জুটিবদ্ধ হয়েছেন। নাটকের নাম ‘অ্যাংরি বার্ড’। পরিচালনা করছেন মিজানুর রহমান আরিয়ান। বিক্রমপুরের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হচ্ছে। তবে নাটকটি সম্পর্কে এখনই কিছু বলতে চাচ্ছেন না তারা। এই প্রসঙ্গে তাহসান জানান, শুক্রবার থেকে এ নাটকের শুটিং শুরু হলো। নিজের এলাকা বিক্রমপুরে শুটিং হচ্ছে বলে অন্যরকম অনুভূতি কাজ করছে। আর নাটকের গল্পটাও চমৎকার। আর তিশা বলেন, তাহসান ভাইয়ের সঙ্গে কাজ করতে ভাল লাগে। এর আগে আমরা জুটি হয়ে যে কাজগুলো করেছি সেগুলো অনেক প্রশংসা কুড়িয়েছে। এবারের নাটকের গল্প ও তাতে আমার চরিত্রটিও অনেক সুন্দর। বিক্রমপুরে অনেক মজা করে শুটিং করছি আমরা। আশা করছি নাটকটি সবার ভাল লাগবে।

Post a Comment

Previous Post Next Post