![]() |
| সিলেটে জমে উঠেছে বৈশাখের কেনাকাটা |
চৌধুরী রুম্মানঃ সিলেটে জমে উঠেছে বৈশাখের কেনাকাটা। বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখে নিজেকে মনের মতো সাজাতে রমনীদের স্রোত এখন ফ্যাশন হাউসমুখী। আর ক্রেতাদের আকৃষ্ট করতে বাহারী রঙের পোষাক সাজিয়ে রেখেছেন দোকানীরাও। বরাবরই দাম নিয়ে অভিযোগ থাকলেও এবার সব সাধ্যের মধ্যে পাওয়ায় ক্রতোদরে উপচে পড়া ভিড় সবখানেই। দিন বা রাত বলে কথা নেই, রমনীদের উপচে পড়া ভিড় নগরীর প্রতিটি ফ্যাশন হাউসে। পছন্দের পোষাক কিনতে তারা ছুটছেন এক দোকান থেকে অন্য দোকানে। মনের মতো পোষাকটি যাতে ফুরিয়ে না যায় সে জন্য আগেভাগইে সংগ্রহ করছেন। সাধ ও সাধ্যের মধ্যে সব পাওয়ায় স্বস্তরি ছাপ অনেকের মধ্যে। ঈদ-পূজা কিংবা বড়দিন, ধর্মীয় উৎসব হলেও সব বাঙালীর প্রাণরে উৎসব পহেলা বৈশাখ। তাই একটু ভিন্ন আঙিকে নিজেকে সাজান সবাই। এক্ষেত্রে বাঙলার নারীরা এগিয়ে। মনের রঙে সাজতে কেউ কিনছেন বাসন্তী রঙের শাড়ি আবার কেউ ভিন্ন কিছু। গত কয়েক মাসের ক্ষতি কমাতে কম মূল্যে পণ্য ছেড়ে দিচ্ছেন বিক্রেতারা। বিক্রি ভাল হওয়ায় দারুণ খুশি তারাও।পহেলা বৈশাখ প্রিয়জনের সাথে কাটাতে প্রচুর প্রবাসীও দেশে এসেছেন। সেটি মাথায় রেখে এবার দ্বিগুণ কালেকশন রাখা হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
