টাইগারদের জমকালো সংবর্ধনা

টাইগারদের জমকালো সংবর্ধনা
টাইগারদের জমকালো সংবর্ধনা
স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে দারুণ পারফর্ম করা টাইগারদের সংবর্ধনা দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাঁকজমক অনুষ্ঠানে মাশরাফিদের অভিনন্দন জানান হাজারো সমর্থক। এ সময় দেশের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি ও সংগঠক টাইগারদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আগামীতে আরো ভালো খেলার উৎসাহ দেন। শনিবার বিকেলে অনুষ্ঠানের শুরুতেই মঞ্চ মাতিয়ে রাখেন দেশের সেরা ব্যান্ড দলগুলো। তাদের গানে উন্মাতাল হয়ে উঠে পুরো মানিক মিয়া অ্যাভিনিউ। এরপরই মঞ্চে একে একে আসেন বিশ্বকাপ কাঁপানো মাশরাফি বাহিনী। তখন দর্শকরা 'বাংলাদেশ বাংলাদেশ' ধ্বনিতে অভিবাদন জানায় টাইগারদের। মঞ্চের বড় পর্দায় দেখানো হয়, বিশ্বকাপে বাংলাদেশ দলের সাফল্যের নানা মুহূর্ত। পরে, রুবেল, নাসির ও মাশরাফিরা দর্শকদের সঙ্গে বিশ্বকাপের নানা স্মৃতি ভাগাভাগি করে নেন। এরপরই, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের আইজি, র‌্যাবের ডিজি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ অনেকে ফুল দিয়ে অভিনন্দন জানান মাশরাফিদের। ক্রিকেটাররাও এমন সংবর্ধনা পেয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। সমর্থকদের সঙ্গে ক্রিকেটাররা মেতে উঠেন নানা খুনসুটিতে। সেই সঙ্গে অধিনায়ক মাশরাফি দলের পক্ষ থেকে, আগামীতে আরো ভালো খেলার প্রতিশ্রুতি দেন এবং এমন সংবর্ধনা দেয়ার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানান।

Post a Comment

Previous Post Next Post