মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখতে সতর্ক মস্কো-ওয়াশিংটন

মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখতে সতর্ক মস্কো-ওয়াশিংটন
মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখতে সতর্ক মস্কো-ওয়াশিংটন
অনলাইন ডেস্কঃ ইরানে ক্ষেপণাস্ত্র সরবরাহের ওপর রাশিয়া দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নিলেও মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখার বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে মস্কো ও ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এ বিষয়ে সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক বৈঠক করেছেন বলে জানায় হোয়াইট হাউজ। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে রাশিয়াসহ বিশ্বের ৬ শক্তিধর রাষ্ট্রের মধ্যে প্রাথমিক চুক্তি সইয়ের পর এ ধরণের উদ্যোগ নেয় মস্কো। এছাড়া, ইরানের সঙ্গে "তেলের বিনিময়ে পণ্য" চুক্তির অধীনে ইতিমধ্যে তেলের বিনিময়ে খাদ্য, নির্মাণ সামগ্রীসহ বিভিন্ন উপকরণ বিনিময় শুরু করেছে মস্কো। তবে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ফলে মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার বিষয়টি প্রশ্নবিদ্ধ হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করে হোয়াইট হাউজ।

Post a Comment

Previous Post Next Post