শাবিপ্রবিতে ২ বিভাগীয় প্রধানের পদত্যাগ, ভিসি অবরুদ্ধ

শাবিপ্রবিতে ২ বিভাগীয় প্রধানের পদত্যাগ, ভিসি অবরুদ্ধ
শাবিপ্রবিতে ২ বিভাগীয় প্রধানের পদত্যাগ, ভিসি অবরুদ্ধ
চৌধুরী রুম্মানঃ উপাচার্যের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ করে পদত্যাগ করেছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দু'টি বিভাগের বিভাগীয় প্রধানরা। অন্যদিকে এ ঘটনার প্রতিবাদে ভিসিকে প্রায় ৬ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার বিভাগের স্থান সংকটসহ নানা বিষয় নিয়ে উপাচার্যের সাথে দেখা করেন পদার্থ বিজ্ঞান ও জিওগ্রাফি এন্ড এনভায়রেমন্ট বিভাগের বিভাগীয় প্রধানরা। এসময় দাবি দাওয়া না মেনে উপাচার্য তাদের সাথে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন ওই দুই শিক্ষক। এর জের ধরে গতকাল সকালে তারা বিভাগীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেন। এ খবর ছড়িয়ে পড়লে দুই বিভাগের শিক্ষার্থীরা দুপুর ১২টায় উপাচার্যের ভবনে তালা ঝুলিয়ে তাকে অবরুদ্ধ করে রাখে। পরে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের অবস্থানের কারণে অবরুদ্ধ হয়ে পড়েন উপাচার্য। পরে দাবি মেনে নেয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে সন্ধ্যা ৬টার দিকে কর্মসূচি স্থগিত করে শিক্ষার্থীরা।

Post a Comment

Previous Post Next Post