![]() |
| কুলাউড়ায় পিডিবির মামলার প্রতিবাদে মানববন্ধন |
আমিন জাহানঃ কুলাউড়া উপজেলার সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক,মৌলভীবাজার জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদসহ সংলাপ পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে কুলাউড়া পিডিবির দায়ের করা মামলার প্রতিবাদে সোমবার এক মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধনে অংশগ্রহনকারি বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ উক্ত মামলাকে ষড়যন্ত্র মূলক ও হয়রানিমূলক উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানিয়ে মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তব্য রাখেন। পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক এহসান আহমদ টিপুর পরিচালনায় মানব বন্ধনে বক্তব্য রাখেন, ভাষা সৈনিক রওশনারা বাচ্চু,জাসদ কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন আহমদ, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি খন্দকার লুৎফুর রহমান,পৌর মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ,কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ,কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও মানবাধিকার কমিশনের ভারপ্রাপ্ত সভাপতি সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল,উপাধ্যক্ষ আব্দুল হান্নান, কুলাউড়া ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক আবুল ফাত্তাহ ফজলু, জাসদের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম,কাউন্সিলর ইকবাল আহমদ শামীম,পরিবহন শ্রমীক ইউয়িনের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব,উপজেলা স্বেচ্ছা সেবকলীগের যুগ্ম আহবায়ক হোসেন মনসুর উদ্দিন,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল আহমদ,কুলাউড়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন, ইউনিটি ক্লাবের নাহিদ হোসেন প্রমুখ।
