এম শাহবান রশীদ চৌধুরী: কুলাউড়া উপজেলায় স্বাস্থ্য বিভাগ আগামী ২৫ এপ্রিল ১৩ ইউনিয়ন ও পৌরসভায় অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ৫৫ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে বুধবার(২২এপ্রিল) কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে আয়োজিত এক অবহিত করন সভায় এ তথ্য জানানো হয়। কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: নুরুল হক এর সভাপতিত্বে ও স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ রফিকুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধুসূধন পাল চৌধূরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, মানব ঠিকানার মফস্বল সম্পাদক ময়নুল হক পবন, এমওডিসি ডাঃ মোঃ সাঈদ এনাম, স্যানিটারী ইন্সপেক্টর প্রশান্ত কুমার আদিত্য, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) আপ্তাব উদ্দিন, সেভ দ্য চিলড্রেনের এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার মাহমুদুল হাসান, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার সৈয়দ আবু নাছের। এছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান অফিসার তফজ্জুল আলীসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীরা। অবহিতকরন সভায় আরো জানানো হয় ২৫ এপ্রিল কুলাউড়া উপজেলার ৩শ ৩ কেন্দ্রে শিশুদেরকে একযোগে টিকা খাওয়ানো হবে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে আবাসিক মেডিকেল অফিসার ডা: নুরুল হককে সভাপতি করে উপজেলা পর্যায়ে একটি ও ইউনিয়ন এবং পৌরসভায় আরো ১৩ টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। উক্ত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি বেসরকারী সংস্থা সেভ দ্য চিলড্রেন,সূর্যের হাসি ক্লিনিকসহ অন্যান্য বেসরকারী সংগঠনগুলো সাহায্যকারী হিসাবে কাজ করবে।
