 |
| নির্বাচনী প্রচারণায় নেমে আবারো হামলার শিকার বেগম জিয়া |
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মীর্জা আব্বাসের পক্ষে প্রচারণায় নেমে আজো হামলার শিকার হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকেলে বাংলামোটর এলাকায় বেগম জিয়ার গাড়িকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এসময় বিএনপি চেয়ারপারসনের নিজস্ব নিরাপত্তারক্ষীদের বেধড়ক মারধোর করা হয়। এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে প্রচারণার উদ্দেশ্যে তিনি গুলশানের বাসভবন থেকে বের হন। আজ (বুধবার) দ্বিতীয় দিনের মত ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী মীর্জা আব্বাসের পক্ষে প্রচারণায় নামেন বেগম জিয়া। প্রচারণা চালানোর সময় এর আগে আরো দুই দিন হামলার কবলে পড়েন বেগম খালেদা জিয়া। সুত্রঃ সময় নিউজ /আমারদেশ