![]() |
| `সত্তা’; শাকিব-পাওলি দামের প্রথম ভিডিও প্রকাশ |
বিনোদন ডেস্কঃ `সত্তা’ সিনেমাটির কাজ চলছে পুরোদমে। পহেলা বৈশাখে ফেসবুক ও ইউটিউবে উন্মুক্ত করা হয়েছে ছবিটির এক ঝলক ভিডিও। সেখানে দেখা গেছে, শাড়ি পরে দৌড়াচ্ছেন পাওলি দাম। একটা ট্রেন পাশ দিয়ে চলে গেলো। এরপরেই দেখা গেলো শাকিব খান নেশায় সুখটান দিচ্ছেন। তার সঙ্গে রেলগাড়ির ডকে দেখা হয় পাওলির। একপর্যায়ে অজ্ঞান শাকিবকে দেখা যায় ঝুলিয়ে নিয়ে যাচ্ছে কেউ। ‘সত্তা’ ছবির প্রথম ঝলকের শুরুটা এমনই। পহেলা বৈশাখে ফেসবুক ও ইউটিউবে এটি উন্মুক্ত করা হয়েছে। হাসিবুর রেজা কল্লোলের পরিচালানায় ছবিটির ট্রেইলরের প্রথম ঝলকে ব্যবহার করা হয়েছে মমতাজের গাওয়া ‘না জানি কোন অপরাধে দিলা এমন জীবন/আমারে পোড়াইতে তোমার এত আয়োজন/আমারে ডোবাইতে তোমার এতো আয়োজন’। বাপ্পা মজুমদারের সুর ও সংগীত পরিচালনায় এ ছবিতে থাকছে মোট ছয়টি গান। এগুলোতে কণ্ঠ দিয়েছেন মমতাজ, সামিনা চৌধুরী, কনা, মিলা প্রমুুখ। সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে নির্মিত হতে ‘সত্তা। এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরদৌস হাসান। তরঙ্গ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় গত বছরের ১৬ নভেম্বর থেকে এর দৃশ্যায়ন শুরু হয়। চলতি বছরেই ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।
