বাস্তবতার সিঁড়ি বেয়ে আমাদের পথচলা এই স্লোগানকে বুকে লালন করে যাত্রা শুরু হলো অনলাইন সংবাদপত্র এই বেলা। পহেলা বৈশাখ কুলাউড়া অফিসে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্দ নাজমুল হাসান। অতিথিদের স্বাগত জানান এই বেলা’র সম্পাদক ও প্রকাশক আজিজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা সৈয়দ আবেদ, এইবেলা’র পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য মোহাম্মদ আব্দুস সালাম, এই বেলা পরিবারের সদস্য আব্দুল আহাদ, সেলিম আহমদ, শাকির আহমদ, শেখ রুহেল, নোমান আহমদ, দিনার আহমদ। উপস্থিত ছিলেন সাংবাদিক আলাউদ্দিন কবির, ফটো সাংবাদিক জুয়েল দেব, তাজুল ইসলাম প্রমুখ। অতিথিবৃন্দ কেক কেটে এই বেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং পত্রিকার সাফল্য কামনা করেন।
