![]() |
| ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা সম্পন্ন |
নিউজ ডেস্কঃ ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার বিকাল পাঁচটায় শেষ হয়েছে। এর আগে বেলা তিনটায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। এবার বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮০৩টি পদের বিপরীতে ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী আবেদন করেন। এর মধ্যে প্রশাসনে ৩০০ জন, পুলিশে ৫০ জনসহ সাধারণ ক্যাডারে মোট ৪৫৫ জন, শিক্ষা ক্যাডারে ৮২৯ জন, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩৫ জন এবং প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারে ৪৮৪ জনকে নিয়োগ দেয়া হবে। বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালার নতুন নিয়ম অনুযায়ী এবার এমসিকিউ প্রিলিমিনারি পরীক্ষা ১০০ নম্বরের পরিবর্তে ২০০ নম্বর করা হয়েছে। পাশাপাশি এক ঘণ্টার পরিবর্তে পরীক্ষার সময়ও বাড়িয়ে দুই ঘণ্টা করা হয়েছে। পরীক্ষাটি অনুষ্ঠানের কথা ছিল সকাল নয়টায় । কিন্তু সকালে এসএসসি ও সমমানের পরীক্ষা ছিল বলে বিকালে নেয়া হয় বিসিএস পরীক্ষা।
ট্যাগ »
জাতীয়/সমগ্র বাংলা
