২৮ কেজি স্বর্ণসহ আটক উত্তর কোরিয়ার কূটনীতিক সং ইয়াং ন্যামকে (৫০) ছেড়ে দেওয়া হয়েছে

২৮ কেজি স্বর্ণসহ আটক উত্তর কোরিয়ার কূটনীতিক সং ইয়াং ন্যামকে (৫০) ছেড়ে দেওয়া হয়েছে
উত্তর কোরিয়ার কূটনীতিক সং ইয়াং ন্যামকে (৫০) ছেড়ে দেওয়া হয়েছে
নিউজ ডেস্কঃ ২৮ কেজি স্বর্ণসহ আটক হওয়া উত্তর কোরিয়ার কূটনীতিক সং ইয়াং ন্যামকে (৫০) ছেড়ে দেওয়া হয়েছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস হাউজের সহকারী কমিশনার রিয়াদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে তাকে ছেড়ে দেওয়া হয়। তিনি বলেন- ‘ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশী কোনো কূটনীতিককে দায়িত্বরত অবস্থায় কোনো অভিযোগ বা মামলায় আটক রাখা যাবে না বলে উল্লেখ আছে। তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাকে আটক করে আর্ম পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও কাস্টমস কর্তৃপক্ষ।

এপিবিএন’র সহকারি পুলিশ সুপার তানজিনা আকতার জানান, বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (এসকিউ-৪৪৬) কোরীয় এই কূটনীতিক ঢাকায় আসেন। এরপর গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার আচরণ সন্দেহজনক মনে হয়। আমরা তাকে চ্যালেঞ্জ করলে সে তার সঙ্গে থাকা লাগেজ স্ক্যান করতে বাধা দেয়। এরপর তার লাগেজ থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।’ উদ্ধার হওয়ার মধ্যে ১৯ কেজি (১৭০ বার) স্বর্ণ ও অলঙ্কারসহ মোট ২৮ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। এসবের বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে ১৩ কোটি টাকা।

Post a Comment

Previous Post Next Post