![]() |
| ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ: নিহত ৩, আহত ২৪ |
নিউজ ডেস্কঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়ায় বাস ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ২৪ জন। শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। মির্জাপুর হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ জানান, বগুড়া থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশে প্রায় ২০ ফুট খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে মারা যান আরো একজন।
