![]() |
| আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান |
চৌধুরী রুম্মানঃ আজ শনিবার হাইভোল্টেজ ম্যাচে অকল্যান্ডের ইডেন পার্ক মাঠে নামছে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি। এই বিশ্বকাপে একটি দল পারফরম্যান্সের শিখরে। অন্যটি ধুঁকছে। ভূগছে ফর্মহীনতায়। এক দল ঝড় তুলছে ম্যাচের পর ম্যাচে। অন্য দল ঝড় সামলাতে সামলাতে বিপর্যস্ত বেশ। ফর্ম হীনতার সমস্যা নেই দক্ষিণ আফ্রিকার। দুটি ম্যাচে ৪০০ এর বেশি রান করে তারা দেখিয়েছে, রানের পাহাড় কিভাবে গড়তে হয়। উল্টো অবস্থানের কথা পাকিস্তান দলের সবাই অনুভব করেন। জানেন ফেভারিট দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়া একটা বিশাল চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে পাকিস্তান অধিনায়ক মিসবাহ উল হক শোনাচ্ছেন দৃঢ় প্রতিজ্ঞার কথা। মিসবাহ বলেন, “প্রত্যেকে প্রত্যয়ী। বিশ্বকাপে সামনে এগুতে এটা যে আমাদের জন্য দারুণ গুরুত্বপূর্ণ ম্যাচ তা সবার জানা। আমরা মনোনিবেশ করেছি, দৃঢ় প্রতিজ্ঞা আছে। খেলার অপেক্ষায় আমরা।” আর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স বলেন, পাকিসান্তের অনেক অভিজ্ঞ ব্যাটসম্যান আছে। বিশেষ করে মিসবাহ,আফ্রিদি ওহ্যারিস সোহেল ও আহম্মেদ শেহজাদের মত ব্যাটসম্যানরা আছে । মিডল অর্ডারের দিকেই আমাদের নজর।
ট্যাগ »
খেলা
