ট্রাক চাপায় পল্লীবিদ্যুতের প্রকৌশলী ও কর্মচারী নিহত

ট্রাক চাপায় পল্লীবিদ্যুতের প্রকৌশলী ও কর্মচারী নিহত
ট্রাক চাপায় পল্লীবিদ্যুতের প্রকৌশলী ও কর্মচারী নিহত
নিউজ ডেস্কঃ শ্রীমঙ্গল উপজেলা সদরের কলেজ রোডে প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার ট্রাক চাঁপায় মোটর সাইকেল আরোহী মৌলভীবাজার পল্লীবিদ্যুত সমিতির ২ কর্মকর্তা-কর্মচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তারা হলেন- মৌলভীবাজার পল্লীবিদ্যুত সমিতির সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান (২৮)ও কম্পিউটার অপারেটর শরিফুল ইসলাম (২৫)। শ্রীমঙ্গল থানার পরিদর্শক ( তদন্ত) কেএম নজরুল জানান, কাজ শেষে মৌলভীবাজার পল্লীবিদ্যুত সমিতির সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান ও কম্পিউটার অপারেটর শরিফুল ইসলাম শহরের দিকে ফিরছিলেন। বিকাল ৫ টার দিকে কলেজ রোডের শ্রীমঙ্গল প্রেসক্লাব এলাকা অতিক্রম করার সময় একটি মাটিভর্তি দ্রুতগামী ট্রাক বিপরীতমুখী মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক হাবিবুর রহমান ও তার পেছনে বসা শরিফুল ঘটনাস্থলেই মারা যান। দুর্র্ঘটনার পর স্থানীয় দমকল বাহিনী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান।

Post a Comment

Previous Post Next Post