![]() |
| আইসিসির মানে কি ‘ইন্ডিয়ান চিটিং কাউন্সিল’! |
নিউজ ডেস্কঃ আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তে ভারতের কাছে ১০৯ রানে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ। আম্পায়াদের বিতর্কিত সিদ্ধান্তে বিশ্বব্যাপী বইছে সমালোচনার ঝড়। সাবেক ক্রিকেটারও আম্পায়াদের এমন ভূমিকার সমালোচনা করছেন। ক্ষুদ্ধ হয়ে কেউ কেউ আবার আইসিসির নামও পাল্টে দিয়েছেন। এই যেমন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা ভারতকে তীর্যক ভাবে অভিনন্দন জানিয়ে লিখেছেন ‘ওয়েলডান ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’। বিষয়টি এখানেই থেমে নেই। বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়াতেও আইসিসির পূর্ণ রূপে পরিবর্তন এসেছে। সেখানে আইসিসির পূর্ণরূপ ‘ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল’এর বদলে লিখে রেখেছে ‘ইন্ডিয়ান চিটিং কাউন্সিল’। কোয়ার্টার ফাইনালের ম্যাচ শেষ হওয়ার পরপরই আইসিসি লিখে গুগল সার্চ দিয়ে উইকিপিডিয়াতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বদলে ‘ইন্ডিয়ান চিটিং কাউন্সিল’ দেখা যাচ্ছে। যদিও প্রথমে ছিলো, ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’। প্রসঙ্গত, প্রতিবেদনটি লেখা পর্যন্ত এখনো উইকিপিডিয়াতে এর পরিবর্তন হয়নি।
