মাঠে কি হয়েছে সবাই দেখেছেন - মাশরাফি

মাঠে কি হয়েছে সবাই দেখেছেন - মাশরাফি
মাঠে কি হয়েছে সবাই দেখেছেন - মাশরাফি
নিউজ ডেস্কঃ ভারতের বিপক্ষে পরাজয়ের পর আম্পায়ারিংয়ের বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কিছুটা ক্ষুব্ধ অবস্থা দেখা গেছে তাকে। আম্পায়ারদের সিদ্ধান্ত প্রসঙ্গে মাশরাফি বললেন, মাঠে কী হয়েছে সেটা তো সবাই দেখেছে। আমি এ নিয়ে কোন কথা বলব না। আচরণবিধির কারণে বিষয়টা চেপে গেলেন মাশরাফি।রোহিত শর্মা প্রথম সুযোগেই আউট হয়ে গেলে অন্য রকম কিছু হতো কি? মাশরাফির উত্তর, হতে পারত। ভারতের বিপক্ষে সব সময়ই আপনাকে উইকেট নিতে হবে। না হলে কাজটা কঠিন হয়ে যাবে। সে সময় রোহিত আউট হয়ে গেলে দারুণ হতো। কিন্তু আমি এ নিয়ে কিছু বলতে পারব না। মাঠে কী হয়েছ তা তো আপনারা সবাই দেখেছেনই।ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, আজকের ম্যাচটা বাদ দিলে আমাদের নিয়ে সমর্থকেরা গর্ব করতেই পারে। আমাদের দলটা এখনো অনেক তরুণ। দলের বেশির ভাগ খেলোয়াড় অল্প কিছু ম্যাচ খেলেছে। তারা মাত্রই ক্যারিয়ারের সূচনালগ্নে। দলের খেলোয়াড়রাও নিজেদের নিয়ে গর্ব করতে পারে তাদের প্রচেষ্টার জন্য।শেষটা আরেকটু ভালো হতেই পারত। এ নিয়ে আক্ষেপ করে অধিনায়ক মাশরাফি বলেন, টসটা গুরুত্বপূর্ণ ছিল। আমরাও প্রথমে ব্যাটিং করতে চেয়েছিলাম। কিন্তু এটা তো আর আমাদের হাতে নেই।তবু কি জয়ের আশা করেছিলেন? মাশরাফির উত্তর, আসলে তিনশ’র বেশি রান তাড়া করা সব সময়ই কঠিন। তবে ২৮০-র মতো হলে হয়তো আরও ভালো হতো। দর্শকদের কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সব সমর্থককে ধন্যবাদ দিতে চাই। মাঠে এসে আপনারা আমাদের সমর্থন দিয়েছেন টুর্নামেন্টজুড়ে। এর জন্য অনেক ধন্যবাদ।মাশরাফি বলেন, ‘সামনে অনেকগুলো সিরিজ আসছে। আমরা আমাদের মাটিতে খেলব। আমরা অবশ্যই ভালো একটা দল হয়ে উঠব। এর আগেও বলেছি, এ ধরনের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা আমাদের ছিল না। এখন আবার আমরা দেশে খেলব, যেখানে কীভাবে খেলতে হয় আমরা জানি। আশা করি এই বছরটা আমাদের জন্য রোমাঞ্চকর হবে।

Post a Comment

Previous Post Next Post