![]() |
| মোশাররফ করিমের রেড এলার্ট |
বিনোদন ডেস্কঃ না, কোনো বিষয়ে কাউকে সাবধান করতে নয় `রেড এলার্ট` নামের একটি নাটক নিয়ে আসছেন জনপ্রিয় টিভি অভিনেতা মোশাররফ করিম। গল্পে দেখা যাবে ‘শারমীন পেশায় একজন সংগীতশিল্পী। তার স্বামী আন্দালিব একজন ব্যবসায়ী। তবে সেটা তার আসল পরিচয় নয়। কারণ আন্দালিবের বাবা একজন রাজাকার ছিলেন। ১৯৭১ সালে মুক্তি বাহিনীর হামলায় আন্দালিবের বাবা হরমুজ মারা যান। তারপর আন্দালিব তার মাকে নিয়ে পাকিস্তান পালিয়ে যায়। একদিন মাও তাকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমায়। এক চাচার সাহায্যে আমেরিকায় চলে যায়। আন্দালিব নিউইয়র্কে পড়ার সময় ধর্মের দোহাই দিয়ে তার মগজ ধোলাই করা হয়। কিছু সন্ত্রাসী কার্যক্রম করার কারণে তার নাম উঠে ইন্টারপোলের খাতায়। তার বিরুদ্ধে জারী হয় রেড এলার্ট। তার অতীতকে কাজে লাগিয়ে, তাকে প্রতিশোধ পরায়ন করে তুলে। তারপর তাকে বাংলাদেশের দায়িত্ব দিয়ে পাঠানো হয়। সন্ত্রাসবাদ বিস্তারের পাশাপাশি প্রতিশোধ নেয়ার সুযোগ চলে আসে তার সামনে। প্ল্যান অনুযায়ী শারমীনকে বিয়ে করে তাকে গৃহবন্দি করে রাখে আন্দালিব। আর তার মুক্তিযোদ্ধা বাবাকে আটকে রাখে। অথচ শারমীনের সহযোগীরা বাসায় এলে সম্পূর্ণ ভিন্নচিত্র পায়, মনে হয় সুখি দম্পতির সাজানো সংসার। বিষটি পরিস্কার, তাক করা অদৃশ্য বন্দুকের নিচে শারমীনকে অভিনয় করে যেতে হয়। আন্দালিবের আসল উদ্দেশ্য সব মুক্তিযোদ্ধাদের একসঙ্গে বোমা মেরে উড়িয়ে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেয়া। ইন্টারপোল থেকে আন্দালিবের সব তথ্য দেশের গোয়েন্দা বিভাগের কাছে সরবরাহ করে। তার ভিত্তিতে দেশের ইন্টিলিজেন্টে বিভাগ অন্দালিবের বিরুদ্ধে রেড এলার্ট জারি করে। এমন গল্প নিয়ে গড়ে উঠেছে রেড এলার্ট নাটকের গল্প। এ নাটকে রাজাকারের পুত্র আন্দালিব চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী মোশাররফ করিম। আবু হায়াত মাহমুদের পরিচালনায় নাটকটি রচনা করেছেন মাসুম শাহরিয়ার। ২৬ মার্চ, বৃহস্পতিবার কোন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা।
