৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী প্রচারে ব্যবহৃত বিলবোর্ড ব্যানার সরানোর নির্দেশ

বিলবোর্ড ব্যানার সরানোর নির্দেশ
বিলবোর্ড ব্যানার সরানোর নির্দেশ
নিউজ ডেস্কঃ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় নির্বাচনী প্রচারে ব্যবহৃত সকল প্রকার ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গত মঙ্গলবার তিন সিটি নির্বাচনের তফসিল ঘোষণাকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ এ নির্দেশ দেন। নির্দেশ পালন করা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Post a Comment

Previous Post Next Post