![]() |
| কুলাউড়ায় দুইদিন ব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন (ভিডিও সহ) |
নিউজ ডেস্কঃ বুধবার দুপুর ১২টায় কুলাউড়া জনমিলন কেন্দ্রে দুইদিন ব্যাপী আইসিটি ফেয়ার ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ শরীফ উল ইসলাম ও সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহিদুর রহমানের যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল মতিন। বিশেষ অতিথি ছিলেন ৪৬, বর্ডার গার্ড ব্যাটেলিয়ন কোম্পানীর কমান্ডিং অফিসার লেঃ কর্নেল নাসির উদ্দিন (পিএসসি), উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মতিয়ার রহমান, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী। ডিজিটালের প্রযুক্তিকে আরোও সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য উপজেলার সরকারী বিভিন্ন বিভাগ, এনজিও মিলে প্রায় ১৩টি স্টল মেলায় স্থাপিত করা হয়। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন ।
