 |
| রাশিয়ার আকাশে রহস্যময় আলোর ছটা ! |
অনলাইন ডেস্কঃ রাশিয়ার স্টাভরোপোল শহরের আকাশে চোখে পড়ল রহস্যময় আলোর ছটা।সোমবার স্থানীয় সময় রাত পৌঁনে ১টার দিকে কয়েকমূহুর্তের জন্য উজ্জ্বল হয়ে ওঠে রাতের আকাশ।এসময় রাস্তার পাশের কিছু লাম্পপোস্টের বাতি নিভে যায়। কারো কারো ধারনা, স্টাভরোপোলের কাছেই রুশ সামরিক বাহিনী যে মহড়া শুরু করেছে সেখান থেকেই এই আলোর সৃষ্টি হয়েছে।অনেকে একে উল্কাপতন বলে দাবি করেছেন। ভিনগ্রহের প্রাণীদের আগমনের মত গুজবকেও সমর্থন করছেন কেউ কেউ।