![]() |
| শাহজালালে মোবাইলসহ ৫ কোটি টাকার ইলেকট্রনিক্স পণ্য আটক |
নিউজ ডেস্কঃ বিভিন্ন ব্র্যান্ডের ৬৫ মোবাইল ফোন ও বিভিন্ন জিবির মেমোরিকার্ডসহ ৫ কোটি টাকার ইলেকট্রনিক্স পণ্য আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার বিকেল ৪টার দিকে এ পণ্যগুলো জব্দ করা হয়। কাস্টমসের সহকারী কমিশনার রিয়াজুল ইসলাম জানান, হংকং থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এসএইচ ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানের ঠিকানায় মি. এস হোসেন নামে এক ব্যক্তি এই পণ্যগুলো পাঠায়। এর মধ্যে বেশ কয়েকটি আইফোনও আছে।
.jpg)