![]() |
| হঠাৎ জ্ঞান হারালে প্রাথমিক ভাবে করণীয় |
মানুষ বিভিন্ন কারণে অজ্ঞান হয়ে যেতে পারে। কেউ কেউ হঠাৎ করে আবার কেউ কেউ ধীরে ধীরে অজ্ঞান হতে পারে। অজ্ঞান ব্যক্তির শ্বাস-প্রশ্বাস চালু রাখা খুবই জরুরি। হঠাৎ কেউ অজ্ঞান হয়ে গেলে ঘাবড়ে না গিয়ে দ্রুত তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া দরকার-
লক্ষণ:
- হঠাৎ করে সাড়া না দেয়া।
- কথা জড়িয়ে যাওয়া।
- রোগী দ্বিধাগ্রস্ত থাকে।
- হার্টের গতি বেড়ে যাওয়া।
- ঝিমঝিম লাগা বা হালকা মাথা ব্যথা করা।
- প্রথমেই দেখতে হবে, শ্বাস আছে কিনা। যদি থাকে, চিত করে শোয়াতে হবে।
- শোয়ানোর পর, দুই পা ১২ ইঞ্চি উপরে তুলে রাখতে হবে,যাতে মস্তিষ্কে রক্তসরবরাহ বাড়ে।
- টাইট কাপড় পরে থাকলে, খুলে দিতে হবে, বিশেষ করে বুকের,গলার আর কোমড়ের।
- ঘাড়ের নিচে উচু কিছু রেখে, মাথা নিচে নামিয়ে, থুতনি উপরে রাখতে হবে, যাতে শ্বাস-প্রশ্বাস চলাচলে বাঁধা তৈরি না হয়।
- শ্বাস বন্ধ থাকলে, কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিতে হবে।
