![]() |
| মওকার জবাবে ভারতের ১২শ ওয়েবসাইট হ্যাকড ! |
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ক্রিকেট নিয়ে ব্যাঙ্গাত্মক ভিডিও, বিভিন্ন রিয়েলিটি শোতে বাজে মন্তব্য এবং দেশকে ছোট করে বিভিন্ন কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সাইবার যুদ্ধে নেমেছে বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স গ্রুপ। প্রতিবাদের ভাষা হিসেবে তারা ইতিমধ্যে ভারতীয় ১২ শতাধিক ওয়েবসাইট হ্যাক করেছে। এরমধ্যে অনেক গুরুত্বপূর্ণ ওয়েবসাইটও রয়েছে। বর্তমানে তারা আরও ওয়েবসাইট ডাউন এর লক্ষ্যে কাজ করছে। এই সাইবার যুদ্ধে বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স ছাড়াও আরও বেশ কয়েকটি বাংলাদেশি হ্যাকার্স গ্রুপ কাজ করছে। দেশের স্বার্থে এক যোগে কাজ করবে বলে তারা জানান।
ভারতীয় ওয়েবসাইটগুলো হ্যাক করে তারা তাদের নিজস্ব বার্তা প্রচার করছে। হ্যাক হওয়া ওয়েবসাইটগুলোতে ক্ষুদে বার্তা দেখা যায়। তাদের ক্ষুদে বার্তাটি হল:
ভারতীয় ওয়েবসাইটগুলো হ্যাক করে তারা তাদের নিজস্ব বার্তা প্রচার করছে। হ্যাক হওয়া ওয়েবসাইটগুলোতে ক্ষুদে বার্তা দেখা যায়। তাদের ক্ষুদে বার্তাটি হল:
Indians, The Supreme Arrogant Nation You Taught The World How To Criticizes Others In An Abominable Way. It Is Strictly Suggested To Watch Your History Before Making Any Words Against Bangladesh Cricket. You May Manipulate The Mass Media To Downsize Tigers. But, We Can Manipulate Your Cyber Space As Like Child Toy Remember What We Did In 2012 & Again This Time. Remember, We Never Forget, We Never Forgive, We Never Give Up Expect us! Rising Of the Tigers A group of Bangladeshi Hackers
হ্যাকার্স গ্রুপগুলোর দাবি, যতক্ষণ পর্যন্ত তারা তাদের কৃতকর্মের জন্য ক্ষমা না চাইবে, ততোক্ষণ পর্যন্ত সাইবার যোদ্ধারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে।
উল্লেখ্য, এর আগেও সীমান্তে বাংলাদেশিদের হত্যার প্রতিবাদে ২০১২ সালে ২০ হাজার ভারতীয় ওয়েবসাইট হ্যাক করেছিল।
