বাংলাদেশী হ্যাকাররা হ্যাক করেছে শশি থারুরের ওয়েবসাইট

বাংলাদেশী হ্যাকাররা হ্যাক করেছে শশি থারুরের ওয়েবসাইট
বাংলাদেশী হ্যাকাররা হ্যাক করেছে শশি থারুরের ওয়েবসাইট
নিউজ ডেস্কঃ ভারতের সাবেক কংগ্রেসদলীয় কেন্দ্রীয় মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য শশি থারুরের ব্যাক্তিগত ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশী হ্যাকার গোষ্ঠী ‘ব্ল্যাক হ্যাট হ্যাকার্স’। মূলত, ইংল্যান্ডকে হারিয়ে ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ উঠার পর শশি থারুরের দুইটি টুইটই হ্যাকারদলকে ক্ষুদ্ধ করেছে। সেখানে শশি বোঝাতে চেয়েছিলেন, ইংল্যান্ডকে বাংলাদেশ হারানোয় ভারতের সেমিফাইনাল যাওয়ার পথ আরেকটু সুগম হলো। বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচটির আগে বাংলাদেশের বিজয় কামনা করে শশি লিখেছিলেন, ইংল্যান্ড বরং ভারতের জন্য কঠিন প্রতিপক্ষ হবে। ম্যাচ শেষে বাংলাদেশ জিতলে তিনি লিখেন, বাংলাদেশ জিতে যাওয়ায়, ভারতের সেমিফাইনাল যাবার রাস্তা আরেকটু সুগম হলো। কেননা বাংলাদেশ তুলনামূলকভাবে ইংল্যান্ডের চেয়ে সহজ প্রতিপক্ষ ভারতের জন্য।

Post a Comment

Previous Post Next Post