![]() |
| ‘শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবো এটাই আমাদের প্রতিজ্ঞা’ |
নিউজ ডেস্কঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমারা চাইনা আর কোন মানুষ, শিশু ও
অন্তসত্ত্বা মহিলাকে পুড়িয়ে মারা হোক। কোন শিশু এ ধরণের প্রতিহিংসার শিকার
হোক। আমরা চাই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। শিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ে
তুলবো এটাই আমাদের প্রতিজ্ঞা। শিশুরা বিশ্বের দরবারে বাংলাদেশকে প্রতিষ্ঠিত
করবে। মুক্তিযুদ্ধের চেতনায় ও বঙ্গবন্ধুর ত্যাগ ও আদর্শে শিশুরা বেড়ে
উঠবে। শিশুর নিরাপদ উন্নত জীবনের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে
মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
আয়োজিত শিশু সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি
নেত্রী খালেদা জিয়াকে রাজনীতির নামে পৈচাশিকতা বন্ধের আহ্বান জানিয়ে
প্রধানমন্ত্রী বলেন, আমরা যখন শিশুদের জন্য, দেশের উন্নয়নে কাজ করছি তখন
তাদের হাত থেকে ছোট্ট শিশুও রেহাই পাচ্ছেনা। বিএনপি নেত্রী বোমা মেরে আগুন
দিয়ে পুড়িয়ে স্কুলগামী শিশুদের হত্যা করছে। তাদের সহিংসতা ও নাশকতার কারণে
ছাত্র-ছাত্রীরা স্কুলে যেতে পারছেনা। ৫ জানুয়ারির নির্বাচন বানচাল করতে
তারা ৫৮২টি স্কুল পুড়িয়ে দিয়েছিল। শিশুদের সুন্দর আগামীর জন্য আমাদের
বর্তমানকে উৎসর্গ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আসুন আমরা শিশুদের
জন্য নিরাপদ শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি। একটি শিশুর শরীরেও যেন আর কোন
বোমার আঘাত না লাগে। আসুন আমরা শিশুদের জন্য হলেও এই সন্ত্রাস ও জঙ্গিবাদের
বিরুদ্ধে রুখে দাঁড়াই।
