প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ ৫৪ হাজার ৪৮১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ ৫৪ হাজার ৪৮১ জন শিক্ষার্থী এবার বৃত্তি পেয়েছে
  ৫৪ হাজার ৪৮১ জন শিক্ষার্থী এবার বৃত্তি পেয়েছে
নিউজ ডেস্কঃ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ ৫৪ হাজার ৪৮১ জন শিক্ষার্থী এবার বৃত্তি পেয়েছে। এর মধ্যে ২১ হাজার ৯৮৩ জন মেধাবৃত্তি (ট্যানেন্টপুল) এবং ৩২ হাজার ৪৯৮ জন সাধারণ বৃত্তি পেয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd থেকেও বৃত্তিপ্রাপ্তদের তালিকা জানা যাবে। আগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের আলাদা পরীক্ষা নিয়ে বৃত্তি দেওয়া হলেও ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি দেওয়া হচ্ছে। সর্বশেষ প্রাথমিক সমাপনী পরীক্ষায় ২৬ লাখ ৮৩ হাজার ৭৮১ জন শিক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে ২৬ লাখ ২৮ হাজার ৮৩ জন পাস করে, জিপিএ-৫ পায় দুই লাখ ২৪ হাজার ৪১১ জন।

Post a Comment

Previous Post Next Post