মাহতাব ছায়েরা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পুর্ণমিলনী সম্পন্ন

মাহতাব ছায়েরা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পুর্ণমিলনী সম্পন্ন
 মাহতাব ছায়েরা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পুর্ণমিলনী সম্পন্ন
ফজলে রাব্বীঃ গত ১৪ মার্চ শনিবার দুপুর ১২টায় কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের মাহতাব ছায়েরা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পুর্ণমিলনী, বার্ষিক ম্যাগাজিন উদ্দীপনা’র প্রকাশনা উৎসব ও এক মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । পুর্ণমিলনী ও বার্ষিক ম্যাগাজিন উদ্দীপনা’র প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি।
মাহতাব ছায়েরা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পুর্ণমিলনী সম্পন্ন
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জয়চন্ডী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান কমর উদ্দিন আহমদ কমরুর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ মাহমুদুর রহমান কবির ও প্রাক্তন ছাত্র মাহমুদ হাসান রানার যৌথ পরিচালনায় অনুষ্টিত পুর্ণমিলনি উৎসবে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আব্দুল মতিন,
মাহতাব ছায়েরা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পুর্ণমিলনী সম্পন্ন
কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সৈয়দ কামাল উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক ও ভূকশিমইল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু ও উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান।
মাহতাব ছায়েরা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পুর্ণমিলনী সম্পন্ন
শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য আজিজুল হক বাবুল, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সালাউদ্দিন আজিজ, প্রভাষক এমদাদুল হক, প্রাক্তন ছাত্রী তন্মী রানী দে প্রমুখ। সকালে এক বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা ও জাতীয় সংগীতের মধ্যদিয়ে শুরু হওয়া দিনব্যাপী অনুষ্টান মালায় ছিল প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারন ও বক্তব্য। অনুষ্টানে বিদ্যালয়ের পক্ষথেকে অতিথিদের ফুলের তোড়া ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠিত হয় ।
মাহতাব ছায়েরা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পুর্ণমিলনী সম্পন্ন
 ২০০২  ব্যাচের কয়েকজন শিক্ষার্থী

Post a Comment

Previous Post Next Post