আর্চার কে ব্লাডের টেলিগ্রাম মুক্তিযুদ্ধ জাদুঘরে হস্তান্তর

আর্চার কে ব্লাডের টেলিগ্রাম মুক্তিযুদ্ধ জাদুঘরে হস্তান্তর
আর্চার কে ব্লাডের টেলিগ্রাম মুক্তিযুদ্ধ জাদুঘরে হস্তান্তর
নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধকালীন ঢাকার যুক্তরাষ্ট্রের কনস্যুলার জেনারেল আর্চার কে ব্লাডের গণহত্যার বিষয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টকে পাঠানো টেলিগ্রামের মূলকপি মুক্তিযুদ্ধ জাদুঘরে হস্তান্তর করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন ব্লু ম বার্নিকাট।

রোববার সকালে সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে এই টেলিগ্রামের কপিটি মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্যদের কাছে হস্তান্তর করেন তিনি।

এ সময় তিনি বলেন, ৭১ এ মার্কিন নীতির বাইরে গিয়ে রাষ্ট্রদূত আর্চার কে ব্লাড যে টেলিগ্রাম পাঠিয়েছেন তা মুক্তিযুদ্ধের পক্ষের একটি অনন্য দলিল। এর আগে তিনি মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন এবং বীর মুক্তিযুদ্ধাদের স্মরণে জাদুঘরের শিখা চিরন্তনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন ব্লুম বার্নিকাট বলেন, 'আমি আজ মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য একটি উপহার নিয়ে এসেছি। এটি ১৯৭১ সালে বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের যে নীতি ছিল তার বিপক্ষে যুক্তরাষ্ট্র কর্তৃক নিয়োজিত রাষ্ট্রদূতদের স্টেট ডিপার্টমেন্টকে পাঠানো টেলিগ্রাফের মূলকপি।'

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ড. সরোয়ার আলী বলেন, 'আর্চার কে ব্লাড বলে এক ভদ্রলোক, তিনি '৭১ এর এপ্রিল মাসে তারা সরাসরি বলেছেন যে, বাংলাদেশে এখন একটি গণহত্যা চলছে এবং সেই গণহত্যার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যে কোন অবস্থান গ্রহণ করছেন না এবং পাকিস্তান সরকারকে এর থেকে বিরত করার চেষ্টা করছেন না, এটি একটি ভুল পদক্ষেপ বলে তারা মনে করেন। একজন কূটনীতিক হিসেবে এই সাহসী ভূমিকার জন্য আর্চার কে ব্লাডকে উচ্চমূল্য দিতে হয়েছিল।'

Post a Comment

Previous Post Next Post