![]() |
| চারুহাট চিত্রাংকণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ |
আমিন জাহানঃ গত ৭ মার্চ শনিবার বিকেলে কুলাউড়া উপজেলা জনমিলন কেন্দ্রে চারু হাট চিত্রাংকণ একাডেমির আয়োজনে মহান একুশে ফেব্রুয়ারী উপলক্ষে চারুহাট চিত্রাংকণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্টান অনুষ্টিত হয়। । একাডেমির পরিচালক জেএইচ জিয়ার সভাপতিত্বে ও ইস্রাত জাহান প্রিমা’র পরিচালনায় পুরস্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, জুড়ী উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা গোপী রঞ্জন দেব, মানব ঠিকানার বার্তা সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম চৌধুরী, কোষাধ্যক্ষ শাহ্ আলম শামীম, মানবকন্ঠ প্রতিনিধি মোঃ সেলিম আহমেদ, সাংবাদিক আব্দুল আহাদ, থিয়েটার আলোকধারা কুলাউড়া ডিগ্রি কলেজের শামীম আহমদ, মামুন আহমদ, আশাদুজ্জামান শান্তসহ প্রতিযোগি ও অভিভাবকবৃন্দ। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন নাজমুন্নাহার নিশি ও শুভেচ্ছা বক্তব্য রাখেন অভিভাবক ইমন চৌধুরী। পরে অতিথিরা বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ প্রদান করেন।
